কালিহাতী উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে দাওয়া পালটা দাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের কয়েকজন নেতা কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস জাতীয়ভাবে ৩৬ জুলাই হিসেবে পালিত হয়ে আসছে এবং সরকারিভাবে আজকের দিনটি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই দিবস উপলক্ষে কালিহাতী সদরে সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হতে থাকেন। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মিছিলগুলো একত্রিত হয়ে রূপ নেয় এক বিশাল গণসমাবেশে।
পরে একটি মিছিল বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে পৌঁছায়। তবে রাস্তার পাশে বিএনপির একটি বড় অংশের মিটিং চলছিলো। বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে বিজয় মিছিলটি হয় ওই মিটিংয়ের কাছাকাছি পৌঁছালে দুইটি গ্রুপের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। কিছুক্ষণের মধ্যেই তা রূপ নেয় ধাক্কাধাক্কি, মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার মতো সংঘর্ষে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে উভয়পক্ষের কয়েকজন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে দ্রুত হস্তক্ষেপ করে। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে সংঘর্ষ থেমে গেলেও এলাকার মানুষ কিছু সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়ে।
স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় চেতনার এমন এক ঐতিহাসিক দিনে নিজেদের মধ্যে এই ধরনের সংঘর্ষ শুধু দুঃখজনকই নয়, আমাদের জন্য লজ্জারও।
অন্যদিকে স্থানীয় নাগরিক সমাজ মনে করেন, এই দিনটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। এখানে দলীয় কোন্দল বা বিভাজনের কোনো স্থান নেই।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কেউ যাতে পুনরায় উত্তেজনা ছড়াতে না পারে, সেজন্য টহল জোরদার করা হয়েছে।
ববিতে বিজয় ফিস্টের খাবারে পোকামাকড়, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
মন্ত্রণালয়ে দুর্নীতি একটুও কমেনি: কুবি উপাচার্য
আড়াইহাজারে গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ