সাংবাদিককে হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম দুই সাংবাদিককে চড় মারার হুমকি দিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে সময়ের আলো বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশরাফুল আলম ও এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোহান চিশতীকে এ হুমকি দেওয়া হয়।

আশরাফুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, অনুষ্ঠান চলাকালে ছবি তুলতে গেলে জাহিদুল তাকে সরে যেতে বলেন। ওই সময় আশরাফুল সাংবাদিক পরিচয় দিলে জাহিদুল তাকে বেয়াদব উল্লেখ করে চড় মারার হুমকি দেন। পরে রোহান চিশতী বিষয়টি জানতে চাইলে তাকেও হুমকি দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘আমি কোনো সাংবাদিককে নয় বরং বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইকে এ কথা বলেছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, ‘ঘটনাটি অনাকাক্সিক্ষত। আমরা এ বিষয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব।’

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত