জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালি

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১০:১৪ এএম

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বুধবার (৬ আগস্ট) জেলা ও মহানগরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

রাজধানী ঢাকায় বুধবার দুপুর বেলায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালি শুরু হবে।

ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত