চট্টগ্রামের চন্দনাইশে বৈলতলী ইউনিয়নে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ক্রস ফিলিংয়ের (এক সিলিন্ডার থেকে আরেকটাতে গ্যাস ভরা) কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের সময় কেউ ধরা না পড়লেও সংশ্লিষ্ট চক্রটি আগেভাগে টের পেয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ৪০০টি গ্যাস সিলিন্ডারের ভরা ও খালি সিলিন্ডারের বোতল, ১টি হাওয়া মেশিন, ৩টি ওজন মাপার যন্ত্র, ১টি জেনারেটর জব্দ এবং অবৈধ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করেছে তারা। জব্দকৃত মালামালসহ অবৈধ গ্যাসের কারখানাটি সিলগালা করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। পরে চন্দনাইশ ভূমি অফিসের গুদামে চাবি জমা রাখা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের দক্ষিণ বৈলতলী আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী এলাকায় চন্দনাইশ ক্যাম্পে দায়িত্বরত মেজর ফজলে রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানা যায়, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের দক্ষিণ বৈলতলী আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী এলাকায় মো. দুলাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে এক গ্যাস সিলিন্ডার থেকে আরেকটিতে গ্যাস ভরার (ক্রস ফিলিং) কাজ করে আসছিল।
চন্দনাইশ ক্যাম্পে দায়িত্বরত মেজর ফজলে রাব্বি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুপুরে
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালি
অস্ট্রেলিয়া শিক্ষার্থীদের বড় সুখবর, অগ্রাধিকার পাচ্ছেন দক্ষিণ–পূর্ব এশিয়া