যশোরে প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১০:৪২ পিএম

যশোরে দি প্রিমিয়ার ব্যাংকের ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় আরআরএফ মিলনায়তনে সম্প্রতি আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মো. আবু জাফর। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ আবুল হাশেম এবং প্রধান আইনি পরামর্শক মো. আব্দুল মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

সভায় খুলনা, বরিশাল, ফরিদপুর ও কুষ্টিয়াসহ অত্র এলাকার শাখা ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়িক অর্জন পর্যালোচনার পাশাপাশি গ্রাহক সন্তুষ্টির জন্য সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক আর্থিক সেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত