যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৩ এএম

যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার আরোহীর সবাই মারা গেছেন। স্থানীয় কর্র্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার অ্যারিজোনা অঙ্গরাজ্যে বাহনটি দুর্ঘটনার শিকার হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্র্তৃপক্ষ বলেছে, নাভাজো ন্যাশন সংরক্ষিত এলাকার চিনলে মিউনিসিপ্যাল বিমানবন্দরে বিকেল বেলা অবতরণের সময় বিচক্র্যাফট থ্রি হানড্রেড উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় পুলিশ কার্যালয় জানিয়েছে, নিকটবর্তী হাসপাতাল থেকে এক রোগীকে আনতে যাচ্ছিল দুর্ঘটনা কবলিত বাহনটি। এফএএ এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান আছে। তদন্ত চলাকালীন সময়ে বিমানবন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কার্যালয়। ডুয়েল-প্রোপেলার মেডিকেল বাহনটি সিএসআই অ্যাভিয়েশন নামক এক প্রতিষ্ঠানের মালিকানাধীন ছিল বলে জানিয়েছে নাভাজো পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত