সিএমএম আদালতে আবার ভার্চুয়ালি শুনানি শুরু

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৭:৫৩ এএম

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবারও ভার্চুয়ালি শুনানি শুরু হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির ২৮ নম্বর আদালতের এজলাস কক্ষটি ডিজিটাল কোর্ট রুম হিসেবে ঘোষণা করা হয়। জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগে ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদের কারাগারে রেখেই জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়ালি শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ঢাকার চিফ  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন করে আবার চালু হলো।

বিগত সরকারের ২০২০ সালের ৫ ধারার ক্ষমতাবলে তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইসের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার আসামিদের আদালতে উপস্থিত না করে মামলায় সাক্ষী গ্রহণ ও অন্য শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার আদেশে বলেন, সেই আইনে বিভিন্ন আদালতে অনেক চাঞ্চল্যকর মামলাসহ জনগুরুত্বপূর্ণ অনেক মামলা বিচারাধীন। এই সব মামলায় প্রতিদিন কাশিমপুর হাইসিকিউরিটি জেলখানা ও কেরানীগঞ্জ কেন্দ্রীয়  জেলখানা হতে প্রচুরসংখ্যক আসামিকে বিভিন্ন বাহনে আনা-নেওয়া করা হয়। এসব আসামির মধ্যে জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অনেক আসামি রয়েছে। এসব আসামিকে আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে প্রায়ই নিরাপত্তাঝুঁকি দেখা দেয়। তাছাড়া এসব আসামির অনেকের প্রতি জনগণের প্রচন্ড ক্ষোভ থাকায় জনগণ আদালত প্রাঙ্গণে হাজির হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত