সর্বাধিক ৮ বারের ব্যালন ডি'অর বিজয়ী লিওনেল মেসি এবারো ৩০ জনের তালিকায় নেই। ৫ বারের বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও নেই আজ বৃহস্পতিবার ব্যালন ডি'অর কর্তৃপক্ষের ঘোষণা করা তালিকায়। এবার ব্যালন ডি'অর পুরষ্কারের ক্ষেত্রে বিবেচিত হবে মৌসুমের পারফরম্যান্স। অর্থাৎ ১ আগষ্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত।
ব্যালন ডি'অর পুরুষ ও নারী তালিকা ছাড়াও প্রকাশ করা হয়েছে সেরা কোচের (ইউহান ক্রুইফ ট্রফি) নমিনেশন তালিকা, সেরা ক্লাবের নমিনেশন তালিকা, সেরা গোলকিপার (ইয়াসিন ট্রফি) নমিনেশন তালিকা, সেরা তরুণ খেলোয়াড় (কেপা ট্রফি) নমিনেশন তালিকা।
সেরা তরুণ খেলোয়াড় গেল বছর জিতেছিলেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল। এবারও তালিকায় আছেন তিনি।
২০২৫ ব্যালন ডি'অরের জন্য ঘোষিত পুরুষ বিভাগের ৩০ জন মনোনীত ফুটবলারের তালিকা:
উসমান ডেম্বেলে (পিএসজি ও ফ্রান্স), জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি ও ইতালি), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড), দিজিরে দুয়ে (পিএসজি ও ফ্রান্স), ডেনজিল ডামফ্রিস (ইন্তার মিলান ও নেদারল্যান্ডস), সেরহু গিরাসি (বরুসিয়া ডর্টমুন্ড ও গিনি), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি ও নরওয়ে), ভিক্টর গিয়োকারেস (আর্সেনাল ও সুইডেন), আশরাফ হাকিমি (পিএসজি ও মরক্কো), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড), খিচা কাভারাস্কেইয়া (পিএসজি ও জর্জিয়া), রবার্ট লেভানডফস্কি (বার্সেলোনা ও পোল্যান্ড), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল ও আর্জেন্টিনা), লাউতারো মার্তিনেজ (ইন্তার মিলান ও আর্জেন্টিনা), স্কট ম্যাকটমিনে (নাপোলি ও স্কটল্যান্ড), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স), নুনো মেন্দেজ (পিএসজি ও পর্তুগাল), জোয়াও নাভাস (পিএসজি ও পর্তুগাল), পেদ্রি (বার্সেলোনা ও স্পেন), কোল পালমার (চেলসি ও ইংল্যান্ড), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স), রাফিনহা (বার্সেলোনা ও ব্রাজিল), ডেকলান রাইস (আর্সেনাল ও ইংল্যান্ড), ফাবিয়ান রুইজ (পিএসজি ও স্পেন), লামিন ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন), ফ্লোরিয়ান ভিরৎস (লিভারপুল ও স্পেন), ভিতিনহা (পিএসজি ও পর্তুগাল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল ও নেদারল্যান্ডস) ও মোহামেদ সালাহ (লিভারপুল ও মিশর)।
এছাড়া অন্য পুরস্কারের জন্য মনোনীতরা হলেন -
সেরা ক্লাব : বার্সেলোনা (স্পেন), বোটাফোগো (ব্রাজিল), চেলসি (ইংল্যান্ড), লিভারপুল (ইংল্যান্ড), পিএসজি (ফ্রান্স)।
সেরা কোচ : অ্যান্তনিও কন্তে (নাপোলি), লুইস এনরিকে (পিএসজি), হান্সি ফ্লিক (বার্সেলোনা), এনজো মারেস্কা (চেলসি), আর্না স্লট (লিভারপুল)।
সেরা গোলকিপার : অ্যালিসন বেকার, ইয়াসিন বুনু, লুকাস ক্যাভেলিয়ার, থিবো কোর্তোয়া, জিয়ানলুইজি দোন্নারুমা, এমিলিয়ানো মার্তিনেজ, জান ওবলাক, ডেভিড রায়া, মাটজ সেলস, ইয়ান সোমের।
সেরা তরুণ খেলোয়াড় : পাউ কুবার্সি, দিজিরে দুয়ে, এস্তেভাও, আয়োব বউয়াদি, দিয়েন হুইসেন, মাইলেস লুইস-স্কেলি, রদ্রিগো মোরা, জোয়াও নাভাস, লামিন ইয়ামাল, কেনান ইলদিজ।
টেস্ট ক্রিকেটে নবজন্মে মুশফিককে ছাড়িয়ে গেলেন ব্রেন্ডন টেইলর
এনসিএলের তিন ভেন্যু চূড়ান্ত, খেলবেন তামিম-মুশফিকরা
৮ হাজার টাকায় কেনা যাবে লর্ডসের এক টুকরো টার্ফ 