ঘানায় হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ নিহত ৮

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৬:২৫ এএম

ঘানার দক্ষিণাঞ্চলীয় আশান্তি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ ও পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মদসহ অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আরও রয়েছেন উপজাতীয় নিরাপত্তা সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুহাম্মদ মুনিরু লিমুনা এবং ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের সহসভাপতি স্যামুয়েল সারপং। ঘানার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিশ্বস্ত হওয়া সামরিক জেড৯ হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ও পাঁচজন আরোহী ছিলেন। বিমান বাহিনীর তথ্যানুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আক্রার উত্তর-পশ্চিমে ওবুয়াসির উদ্দেশে রওনা হওয়ার পরপরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বুধবার এক বিবৃতিতে এ ঘটনাকে জাতীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন ঘানার ডিফেন্স চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ। দুর্ঘটনার পর প্রেসিডেন্ট জন মাহামা সব আনুষ্ঠানিক কার্যক্রম স্থগিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত