বরিশাল উজিরপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও মাদরাসা শিক্ষক মো. আবু তালেব এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
নিহত আবু তালেব উজিরপুর উপজেলার কালিহাতা আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও উজিরপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক ও জামাত নেতার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আবু তালেব জুম্মায় পড়ার জন্য নিজ বাড়ী মোড়াকাঠী থেকে কর্মস্থল কালিহাতার এলাকায় একটি মসজিদে যাচ্ছিলেন । শুক্রবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় তিনি রাস্তা পারাপারের সময় দ্রুত গতির মাইক্রেবাস তার মটর সাইকেলকে চাপা দিলে তার মটর সাইকেলটি দুমুরে মুচড়ে যায়। তিনি অচেতন অবস্থায় সড়কের উপর পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক মাইক্রোবাসটিকে আটক করেছেন স্থানীয়রা।
পঞ্চগড়ে ভারতে অবধৈ অনুপ্রবশেকালে ১১ বাংলাদেশি আটক