চিত্রতারকা শাকিবখান প্রায় একমাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যাওয়ার সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে দেশটিতে উড়াল দেন নায়কের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী। কয়েকদিন ধরে ছেলে বীর ও বুবলীর সঙ্গে শাকিব খানের নিউ ইয়র্কে ঘুরে বেড়ানোর ভিডিও ও কয়েকটি স্থিরচিত্র নিয়ে সামাজিক মাধ্যমে বেশ চর্চা হচ্ছে। বিশেষ করে শাকিব-বুবলীর ঘনিষ্ঠ ছবি দেখে অনেকেই আবার দুইয়ে-দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন।
শাকিব যে শুধু ঘোরাঘুরি করছেন না আমেরকিয়, সেটা বোঝা গেল তার ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরি দেখে। তিনি তার অনুসারীদের জন্য একটি বার্তাও দিয়েছেন। বার্তায় তিনি লিখেছেন, দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণিপাকে। এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবচ্ছিন্ন ছুটে চলা, নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেওয়া।
শাকিব আরও লিখেছেন, বিশ্বাস করুন এটা শুধুই নীরবতা নয়, এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো অবস্থা। তাই নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় এবং আইকনিক। সবার জন্য ভালোবাসা রইলো।
চলতি মাসের শেষে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করার কথা রয়েছে তার। যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে। এরপর শাকিব শুরু করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত আরও এক ছবির। এই ছবি মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে।
প্রীতি ম্যাচ হয়ে উঠলো অপ্রীতিকর
পঞ্চগড়ে ছাত্রদলকর্মী জয় হত্যাকাণ্ড: ৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
কুমিল্লায় নিখোঁজের দুইদিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার