ড্যাব নির্বাচন: ইশতেহার ঘোষণা ডা. হারুন-ডা. শাকিল প্যানেলের

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৩১ পিএম

আগামীকাল শনিবার বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের নির্বাচন। এ উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন প্রতিদ্বন্দ্বী ডা. হারুন-ডা. শাকিল পরিষদ। নির্বাচন ইশতেহারে দেশের মানুষের সর্বজনীন স্বাস্থ্যসেবার পাশাপাশি চিকিৎসকদের পেশাগত স্বার্থ সুরক্ষায় অঙ্গীকার করেন।

আজ ৮ আগস্ট শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ডা. হারুন-ডা. শাকিল পরিষদ। সংবাদ সম্মেলনে নির্বাচনের নানা দিক নিয়ে পরিষদ নেতারা মতবিনিময় করেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি'র নেতৃত্বে গত ১৭ বছর যাবৎ দেশের আপামর জনগণ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ভোটাধীকার প্রয়োগের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে আন্দোলন সংগ্রাম করেছে। এরই ধারাবাহিকতায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পরবর্তী সময়ে পেশাজীবি সংগঠন ড্যাবের কার্যনিবাহী কমিটি গঠনে ২য় বারের মত সাধারণ সদস্যদের ভোটের মাধ্যনে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল পরিষদ অংশ নিয়েছে।

এই পরিষদের পদপ্রার্থীরা হলেন, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু।

সংবাদ সম্মেলনে বলা হয়, এই প্যানেলের পদপ্রার্থী প্রত্যেকেই গত ১৭ বছর খুনী হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে বিএনপি'র সহযোগী সংগঠন হিসেবে সক্রিয় ছিলেন। পাশাপাশি চিকিৎসকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে ও পেশাগত উৎকর্ষতায় ভূমিকা পালন করেছেন।

এছাড়াও দেশের জনগণের প্রয়োজনে ও প্রাকৃতিক দূর্যোগে, করোনা মহামারি, ডেঙ্গু প্রতিরোধে ও বন্যায় জনগণের পাশে দাঁড়িয়েছেন। সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে আহতদের চিকিৎসায় রক্তচক্ষু উপেক্ষা করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের সর্বত্র আহত রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। এছাড়া নিহতদের পরিবারকে বিভিন্ন সময় আর্থিকভাবে সহযোগিতা করেছেন।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এই পরিষদের চিকিৎসক নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও স্থায়ী মুক্তির জন্য বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে বিক্ষোভ-সমাবেশ আয়োজন করে প্রতিবাদ জারি রেখেছিলো। তাই এই প্যানেলে মনে করে জিয়া পরিবারের দুর্দিনে দেশের ক্রান্তিকালে যারা রাজপথে সক্রিয় ছিলো তাদেরকেই সম্মানিত ভোটারগণ পূর্ণপ্যানেলে ভোট দিবেন এবং ইনশাল্লাহ আমরা বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করবো।

প্যানেলের নেতারা বলেন, দেশের রুগ্ন স্বাস্থ্য খাত পুনর্গঠন করে দেশের মানুষের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও চিকিৎসকদের পেশাগত উৎকর্ষ সাধনে ডা. হারুন-ডা. শাকিল প্যানেল বিএনপি'র ৩১ দফার আলোকে এই ইশতেহার ঘোষণা করলো।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক ও কলামিস্ট ডা. মাহফুজুল হক চৌধুরী বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট রক্ত চুক্ষু উপেক্ষা করে ডা. হারুন-ডা. শাকিল পরিষদ এর নেতৃবৃন্দ রাজপথে লড়াই করেছেন। আশা করছি সারাদেশের তরুণ চিকিৎসক সমাজ আগামী ড্যাব নির্বাচনে এই পরিষদকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত