সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে অভিষেকটা স্মরণীয় করে রাখার। সবাই সেটা পারে না, হাসান নেওয়াজ পেরেছেন। টি-টোয়েন্টি সিরিজে সেভাবে অবদান রাখতে না পারলেও কার্যকর ব্যাটিং করেছেন। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ৫৪ বলে ৬৩ রানের ইনিংস খেলে পাকিস্তানকে জেতালেন ২২ বছর বয়সী এই ব্যাটার। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
ত্রিনিদাদে টসে হেরে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছিল ২৮০ রান। দলের হয়ে ফিফটি পাওয়া অন্য তিন ব্যাটার হলেন এভিন লুইস (৬০), শাই হোপ (৫৫) ও রোস্টন চেজ (৫৩)। তবে কেউ সেঞ্চুরিতে পৌঁছাতে পারেননি। শেষদিকে ১৮ বলে ৩১ রান করেন গুদাকেশ মোতি। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ ছিলেন বল হাতে দারুণ কার্যকর—দুজনই ৮ ওভার করে বোলিং করে মিলে নেন ৭ উইকেট। আফ্রিদি ৫১ রানে ৪ উইকেট এবং নাসিম ৫৫ রানে ৩ উইকেট ঝুলিতে ভরেন।
রান তাড়ায় পাকিস্তানের জয়ে সবারই কিছু না কিছু অবদান ছিল, সাইম আইয়ুব ছাড়া। বাবর আজম অল্পের জন্য ফিফটি মিস করে আউট হন ৪৭ রানে। ফিফটির পর মোহাম্মদ রিজওয়ান (৫৩) ৩৮তম ওভারে আউট হন। তখন পাকিস্তানের দরকার ছিল ৭৬ বলে ১০১ রান। সেখান থেকে হুসেইন তালাতকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৭০ বলে ১০১ রানের জুটি গড়ে দলকে জেতান নেওয়াজ। তালাত অপরাজিত থাকেন ৪১ রানে।ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, তাদের আরও কিছু রান দরকার ছিল।
ডোপিং টেস্টের নিয়ম ভেঙে ইয়ামাল-লেভার জরিমানা
মৌসুম শুরুর আগেই ইনজুরিতে লেভানডফস্কি