মৎস্য অধিদপ্তরের ডিজি বললেন

সামুদ্রিক সম্পদ সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করেছে সরকার

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:৩৭ এএম

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ বলেছেন, ‘দেশের নদী ও সামুদ্রিক সম্পদ রক্ষায় সরকার ইতিমধ্যে বহুমুখী ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমুদ্র থেকে টেকসই মাছ আহরণ নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য।’

গতকাল শনিবার সকালে মহিপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রে মৎস্য অধিদপ্তর পটুয়াখালী এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, নদী ভরাট ও দূষণ প্রতিরোধে প্রস্তুতকৃত বিস্তারিত তালিকা নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং নদীর খননকাজ অগ্রাধিকার ভিত্তিতে চলমান থাকবে। এ ছাড়া, নদী ও সমুদ্রপথে সৃষ্ট ডুবোচর শনাক্তে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে নির্দেশনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মতবিনিময় সভার আগে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফের নেতৃত্বে প্রতিনিধিদল মহিপুর মৎস্য আড়ৎ পরিদর্শন করেন। মতবিনিময় সভার মাধ্যমে অবৈধ ২৮টি ট্রলবোটের সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ করা হয়।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত