এবার এককভাবে নতুন এক রেকর্ড গড়লেন বিশ্ব’খ্যাত দক্ষিণ কোরিয়ান ব্যান্ডদল বিটিএস-এর অন্যতম সদস্য আরএম। এই সংগীতশিল্পী এই বিটিএস সদস্যের একক গান এখন স্পটিফাইতে তিন বিলিয়নেরও বেশি স্ট্রিম পার করেছে। এর মাধ্যমে তিনি সুকা ও জে-হোপের সঙ্গে কোরিয়ার একমাত্র পুরুষ র্যাপার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন।
এমনিতেই গভীর বাকপটুতা, লিরিক্সের জ্ঞান ও একক ক্যারিয়ারের ধারাবাহিক সাফল্যের কারণে আরএম কোরিয়ায় তার ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।
এই সংগীতশিল্পী প্রথম তার সলো ক্যারিয়ার শুরু করেন ২০১৫ সালে। সে বছর নিজের নামের মিক্সটেপ ‘আরএম’ দিয়ে একক যাত্রা শুরু করেন তিনি। এরপর ২০১৮ সালে ‘মোনো’ মিক্সটেপ, ২০২২ সালে স্টুডিও অ্যালবাম ‘ইন্ডিগো’ এবং ২০২৪ সালে ‘রাইট প্লেস, রং পারসন’ নামে দ্বিতীয় স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন।
স্পটিফাই অনুসারে, আরএমের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ (ফিচারিং ইউজিন), ‘নেভা প্লে’ (মেগান দ্য স্ট্যালিয়নের সঙ্গে), ‘সিওল’, ‘লস্ট!’, ‘মুনচাইল্ড’, ‘স্টিল লাইফ’ (অ্যান্ডারসন প্যাকের সঙ্গে), ‘কাম ব্যাক টু মি’, ‘উইন্টার ফ্লাওয়ার’ (ইউনহা’র সঙ্গে), ‘টোকিও’ ও ‘ওল্ড টাউন রোড–সিওল টাউন রোড রিমিক্স’ (লিল নাস এক্সের সঙ্গে)।
রোহিতের জায়গায় ভারতের ওয়ানডের নেতৃত্বে আসছেন শুবমান গিল!
জুয়ায় হেরে যুবকের আত্মহত্যা