জুয়ায় হেরে যুবকের আত্মহত্যা

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৬:২৫ পিএম

চট্টগ্রাম নগরে জুয়া খেলায় হেরে গিয়ে আত্মহত্যা করেছেন তরিকুল ইসলাম নামের এক যুবক। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় বন্দর থানাধীন ২ নং মাইলের মাথা আলী মাঝির পাড়ার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, তরিকুল পেশায় ছিলেন রাজমিস্ত্রি। তিনি মায়ের কাছ থেকে ৬০ হাজার টাকা গোপনে নিয়ে জুয়ায় হেরে যান।  এ কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, খবর পেয়ে শনিবার সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার টিনের চালের লোহার এ্যাংগেলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তরিকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত