বাবর আজম কিছুতেই নিজের স্বরূপে ফিরতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়েছেন শূন্য রানে। তিন বলের বেশি টিকতে পারেননি সাবেক পাকিস্তান অধিনায়ক। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পরই পাকিস্তানের ক্রিকেট দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তীব্র সমালোচনা ও ঠাট্টা-বিদ্রুপ শুরু করেন।
এই নিয়ে পাকিস্তানের জার্সিতে ২০তম ‘ডাক’ মারলেন বাবর। পাকিস্তানের একসময়ের সেরা ব্যাটারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক সমর্থক লিখেছেন, ‘জিম্বাবুয়ে ছাড়া বাবরের ব্যাটে রান আসে কোথায়?’ আরেকজন লিখেছেন, ‘মেরুন জার্সি দেখে বাবর ভেবেছে সে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে। অথচ এটা ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিপক্ষে রান করতে হলে আসলেই ব্যাটিং জানতে হয়!’
জেইডেন সিলসের বলে বাবর যেভাবে আউট হয়েছেন, সেটাও দৃষ্টিকটূ। প্রথম বল ছিল আউটসুইং, কোনোভাবে ডিফেন্ড করেন তিনি। দ্বিতীয় বল ছিল সোজা, সেটিও ডিফেন্ড করেন। তৃতীয় বলটি ছিল ইনসুইং, যা সরাসরি বাবরের প্যাডে লেগে অফ স্টাম্প ভেঙে দেয়। মজার ব্যাপার হলো, সিরিজ শুরুর আগেই বাবর আত্মবিশ্বাসীভাবে বলেছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে সবসময় ভালো লাগে। এখানে ব্যাটিং সহজ নয়, কারণ উইকেট বোলারদের অনেক সাহায্য করে।’
মাঠের খেলায় অবশ্য বাবরের এই কথার কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুই বছর আগে নেপালের বিপক্ষে বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন বাবর। এরপর থেকে আর কোনো ম্যাচেই তিন অঙ্ক ছুঁতে পারেননি। এ সময়ের মধ্যে পাকিস্তান দলও আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে আসছে। উল্লেখ্য, গতকালের ম্যাচটি ৫ উইকেটে জিতে নিয়েছে শেই হোপের দল।
রোনালদোর জোড়া গোলেও আল নাসরের পরাজয়!
সুয়ারেজদের পারফর্মেন্সে ভীষণ কষ্ট পেয়েছেন মাশ্চেরানো
বার্সেলোনা কোচ নিষিদ্ধ; শাস্তি হলো ইয়ামাল-রাফিনহার