লাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান অভিনয়ের চেয়ে নানা কর্মকাণ্ডের কারণেই বেশি আলোচনায় থাকেন বছরজুড়ে। মূলত ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ চিত্রনায়ক। তবে সেখানেও প্রায়শই বিভিন্ন মঞ্চে পারফর্ম করতে দেখা যায় তাকে। সেই সঙ্গে একটি নতুন শোয়ের সঞ্চালনাও করছেন। এছাড়া নিয়মিত নিজের ছবি ভিডিও শেয়ার করেন ভক্তদের সঙ্গে। যেখানে বেশিরভাগ ছবিতেই তাকে জিমে শারীরিক কসরত করতে দেখা যায়।
সম্প্রতি এমনই একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন জায়েদ খান। ছবিতে অভিনেতাকে দেখা যাচ্ছে দুই হাতে ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করছেন। তবে এই ছবিতে কিছুটা অসঙ্গতি চোখে পড়েছে নেটিজেনদের। তারা দাবি করছেন, ছবিতে নিজের মাসল এডিট করেছেন এ অভিনেতা। এ কারণে ছবিতে তার পেছনের দরজা বাঁকা দেখাচ্ছে।
আবার কেউ কেউ দাবি করছেন, তার শরীরের উপরের অংশের সঙ্গে নিচের পায়ের অংশের অস্বাভাবিক পার্থক্য রয়েছে। অনেকে তো এটাও বলছেন, জিমে গিয়ে এখন তার পায়ের অংশেও মনোযোগ দেয়া উচিত।
ছবিটির মন্তব্যের ঘরে কেউ বলছেন, ‘কেউ দরজার দিকে তাকাও!’ কারো মন্তব্য, ‘ভাইয়ের হাত তো পায়ের চেয়েও বড়।’ কেউ কেউ দরজা মার্ক করে দিয়ে লিখেছেন, ‘ব্যাকগ্রাউন্ডটাও ঠিক করুন।’ জায়েদ খানের সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির খোড়াক হয়ে উঠেছে।
অনেকে জায়েদের পেছনের দরজার বাঁকা অংশ মার্ক করে শেয়ার করছেন। অভিনেতার এ ছবিটি নিয়ে মিমস বানাচ্ছেন। বলা যায়, জায়েদ খানের এই ছবিটি ফেসবুকে ব্যাপক আলোড়ন তুলেছে।
সখীপুরে আগুনে পুড়ে কৃষকের ৪ গরুর মৃত্যু
আবারও ঝড় তুললেন নোরা
আবারও গাজায় যাওয়ার ঘোষণা গ্রেটা থুনবার্গের