জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০২:০২ পিএম

সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায়, রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে অবস্থিত এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে।

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদসহ দলের শীর্ষস্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত