রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় একটি বাসায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলার পর অভিযুক্ত বাবুল বেপারীকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বজনরা জানান, তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। পরিবারটি থাকে মগবাজার দিলু রোডে। স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণিতে পড়ে সে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, শিশুটির নানা মো. মিলন বাদী হয়ে সোমবার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ৮ আগস্ট দুপুরে ভুক্তভোগীর প্রতিবেশী অভিযুক্ত বাবুল বেপারী (৪৩) দিলু রোডের তার নিজের বাসায় ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এরপর তাকে ভয়ভীতি দেখিতে বাসায় পাঠিয়ে দেয়।
তিনি জানান, পরবর্তী রবিবার (১০ আগস্ট) শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি শিশুটির কাছে জানতে পারেন। এরপর সোমবার থানায় এসে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত বাবুল বেপারীকে গ্রেপ্তার করা হয়। সে জাতীয় যাদুঘরে চাকরি করে। গ্রেপ্তারের পর সে নিজেই ঘটনার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। পরবর্তীতে তাকে কোর্ট পাঠানো হয়েছে। আর শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ হেফাজতে জনির মৃত্যু: একজনের যাবজ্জীবন, অন্যজনের ১০ বছর
আইনজীবীদের হাতাহাতিতে খায়রুল হকের জামিন শুনানি স্থগিত