নেত্রকোনার আটপাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হাকিম মীর (২০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার বামনদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম মীর উপজেলার বামনদী গ্রামের আলী আহমেদ মীরের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হাকিম মীর অটোরিকশা চালিয়ে জীবিকা চালাতেন। দুপুরের পর নিজের ঘরেই অটোরিকশাটি চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার আলমগীর হোসেন আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আলমগীর হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুল হাকিমের মৃত্যু হয়।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বলেন, আমরা লাশের সুরতহাল সম্পন্ন করেছি। ঘটনাস্থল যেহেতু আটপাড়ায়, তাই সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে বার্তা পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।
ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিবাদে ভারতজুড়ে মার্কিন পণ্য বয়কটের ডাক
গ্রাফিতি থেকে ‘সরকারের ব্যর্থতা’ মুছতে চায় নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন