বাংলাদেশ টেলিকমিউ-নিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত রবিবার দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. মামুনুর রশীদ। এর আগে তিনি বিটিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক (র. ও চা.) হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. মামুনুর রশীদ ১৯৬৭ সালের ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বোর্ড থেকে ১৯৮২ সালে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে এবং ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০০৫ সালে জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটি থেকে টেলিকমিউনিকেশনস বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। প্রকৌশলী মামুন ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
তিনি ১৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টেলিকম ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী পদে ১৯৯৪ সালে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের চাকরিতে যোগ দেন। চাকরিকালে তিনি ২০০২ সালে উপবিভাগীয় প্রকৌশলী, ২০১০ সালে বিভাগীয় প্রকৌশলী, ২০১৯ সালে পরিচালক এবং ২০২৪ সালে প্রধান কর্মাধ্যক্ষ পদে পদোন্নতি পান। বিজ্ঞপ্তি
