‘বছরে ৩ কোটি মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত ’

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২:৫১ এএম

বাংলাদেশে প্রতি বছর প্রায় তিন কোটি মানুষ খাদ্যবাহিত রোগে ভুগছেন। এতে বছরে প্রায় দুই লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া বছরে প্রায় ৩৫ হাজার মানুষ সরাসরি খাদ্যবাহিত রোগে মারা যাচ্ছেন। গতকাল সোমবার নীলফামারীর সৈয়দপুর শহরের একটি রিসোর্টে ‘নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা’য় এসব তথ্য জানানো হয়। ওই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য নাজীম উদ্দিন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলাপর্যায়ের ওই কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্পের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ আইয়ুব হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত