আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি অঙ্গপ্রতিষ্ঠান, এজি ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস লিমিটেড (AGISL) সম্প্রতি ঢাকায় গ্রুপের প্রধান কার্যালয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ব্যবসায় সফলতার এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটার মাধ্যমে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং এজি ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস লিমিটেডের হেড অব বিজনেস ইয়াসির আরাফাত খান।
প্রতিষ্ঠার পর থেকে, বাংলাদেশে প্রযুক্তিগত অগ্রগতিকে ত্বরান্বিত করার জন্য এজি ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস লিমিটেড গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে আসছে। ভার্টিকাল মবিলিটি ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে, যা দক্ষতা, নিরাপত্তা এবং আধুনিক জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।
এই উদযাপন কোম্পানির প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে আগামীর পথচলায় অনুপ্রেরণা জুগিয়েছে।
