ন্যাশনাল চিলড্রেন পার্টি এনসিপি ভারতের দালাল: আবুল বাশার আকন্দ

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১১:৪৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ময়মনসিংহ উত্তর জেলার আহ্বায়ক ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বলেছেন, এনসিপিকে আমি বলি ন্যাশনাল চিলড্রেন পার্টি। এটা তো এখনও রেজিস্ট্রেশন হয় নাই, এরাতো নাবালক। রেজিস্ট্রেশন হলে এরা সাবালক হবে। তাই আমি এদের বলি বলি ‘ন্যাশনাল চিলড্রেন পার্টি’। এরা হলো আমার দৃষ্টিতে ভারতের দালাল। আজকে এনসিপির রন্ধ্রে রন্ধ্রে রয়ের এজেন্টরা কাজ করছে।

তিনি আরও বলেন, পাগলেও তো জানে-চোখ বন্ধ করে রাস্তা পার হলে বাস তাকে মেরে দিবে। কিন্তু তারা টুঙ্গিপাড়া গেছুইন, কিরুম বেডাইনডি তারা। টুঙ্গিপাড়া গেছে মাজার ভাঙার লাগি। তাদের তো বোঝার উচিত ছিল! এগুলা কারা করেছে এই রয়ের এজেন্টরা করেছে যাতে নির্বাচনটা বিলম্বিত হয়। আর অন্য কোন কারণ নাই।

আজ (১৩ আগস্ট) বুধবার বেলা ৩ টায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর কৃষকদলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবগঠিত কমিটির উপজেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মো রফিক উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোজাম্মেল হক, পৌর কৃষকদলের আহ্বায়ক মো. ওয়াসিম উদ্দিন, সদস্য সচিব ইব্রাহিম খাঁনের সঞ্চালনয় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এর আগে গত ৩ আগস্ট ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়। ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক খলিলুর রহমান তালুকদারের স্বাক্ষরিত চিঠিতে ৭৮ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং ৩৭ সদস্যের পৌর কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

উপজেলা কমিটিতে অ্যাডভোকেট মো রফিক উদ্দিনকে আহ্বায়ক এবং মো. মোজাম্মেল হককে সদস্য সচিব ঘোষণা করা হয়। অপরদিকে পৌর কমিটিতে ওয়াসিম উদ্দিনকে আহ্বায়ক ইব্রাহিম খাঁনকে সদস্য সচিব পদে অনুমোদন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত