শাকিবের জন্য সুইসাইড করবেন মিষ্টি!

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ পিএম

সদ্য বাবা হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছেন  সময়ের চর্চিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বাবার শূন্যতা যেন কিছুতেই মেনে নিতে পারছেন তিনি। প্রায় প্রতিদিনিই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবার স্মৃতিচারণা করছেন। বাবা হারানোর কষ্টে মিষ্টি জান্নাত যখন শোকাহত, তখন সোশ্যাল মিডিয়ায় কিছু বিভ্রান্তিকর মন্তব্য অভিনেত্রীকে আরো বেশি আঘাত দিচ্ছে। 

সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসে এ অভিনেত্রী জানালেন, বাবার মৃত্যুর পর ভেঙে পড়ার কারণে অনেকেই বলছেন শাকিব খানের জন্য নাকি কষ্ট পাচ্ছেন তিনি! বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ফেসবুক ভেরিফায়েড পেজে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি লিখেছেন, ‘আমার বাবা ১৪ দিন হলো পৃথিবীতে নেই। আমি আমার বাবা-মায়ের রাজকন্যা। আমার পৃথিবী বলতে তারা দুজনই। আমার আপন ভাই-বোন নেই। কোনোভাবেই শোক কাটিয়ে উঠতে পারছি না আমি বা আমার পরিবার। 

তিনি লিখেছেন, ‘এরই মধ্যে শাকিব খান আর আমাকে নিয়ে কত নিউজ হচ্ছে। বলছে যে আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য! আমি আমার বাবাকে নিয়ে স্ট্যাটাস দিই, আর তারা বলে আমি নাকি শাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছি! ভাই, আমার বাবার কথা শুনে শাকিব খান থেকে শুরু করে মোটামুটি সব তারকা, পরিচালক, প্রযোজক, শিল্পী, সাংবাদিক- সবাই দুঃখ অনুভব করে মেসেজ দিয়েছেন। কেউ ফোন করেছেন। তবে আমি রিপ্লাই দিতে পারিনি। এখনো আমি কারো সঙ্গে যোগাযোগ, কথা বলা, তর্ক করার মানসিকতায় নেই।’ 

হিংসার কারণে অনেকে ইচ্ছাকৃতভাবে এসব করছেন জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘আমাকে নিয়ে এসব ফালতু কমেন্ট, স্ট্যাটাস, নিউজ, ব্লগ করা বন্ধ করুন। কারো সঙ্গে কোনো কিছু নিয়ে আমার কোনো পরিস্থিতি নেই। মিডিয়ার সবার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব আছে। কিছু মানুষ আমাকে দেখতে পারে না, কারণ আমি তাদের থেকে অনেক বেশি সুন্দর, যোগ্য এবং মানসম্পন্ন। তাই তারা আমার স্ট্যাটাসে পৌঁছাতে পারে না, পারবেও না বলে দূর থেকে টাকা দিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক (লেডিজ) দিয়ে আমার বিরুদ্ধে লোক লাগিয়ে দেয়।’

এসব যারা করছেন, তাদের থামার অনুরোধ করে তিনি লিখেছেন, ‘এসব যারা করছে, তাদের সবার প্রমাণ রেখে দিয়েছি। প্রয়োজনে কাজে লাগাব। শাকিব খানের সঙ্গে এ রকম অনেক ছবি আছে, তাতে কী? বারবার কিসের প্রমাণ চান? আমি তার ব্যাপারে আর কোনো মন্তব্য বা কথা বলতে চাই না। আমি আপাতত কোনো কিছুর মন-মানসিকতায় নেই। একটু থামুন, অনেক হয়েছে।’ 

সবশেষে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘আপনাদের কি বাবা-মা নেই? তারা যখন থাকবেন না, তখন বুঝতে পারবেন পৃথিবীটা কত কঠিন। বাবা ছিলেন, বুঝতে পারিনি কিছু। বাবা-মা থাকলে সব কিছু এমনিতেই হয়ে যায়। এখন বুঝতে পারছি। আর কিছু বাঙালি জাতির থেকে রাস্তার পশুও মানুষের মন ও কষ্ট বোঝে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত