ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০২:২১ পিএম

ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন কমপক্ষে ১০ জন বাস যাত্রী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১টার দিকে এই দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কানারপুর হাইওয়ে থানা পুলিশ ও ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে অংশ নেয়।

নিহত দুইজন হলেন- চুয়াডাঙ্গা জেলার শহির উদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ (৫৫) এবং বরগুনা জেলার রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস (৪০)। বাকি নিহত একজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

কানাইপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয় ভাবে জানা যায়, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা থেকে ছেড়ে ঢাকাগামী দর্শনা ডিলাক্স এর সাথে বিপরীত দিক থেকে আসা রয়েল এক্সপ্রেস এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে ২জন মারা যান। আহতদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে হাসপাতাল একজন শিশুসহ ১০ জনের চিকিৎসা চলছে।

কানাইপুর হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেই। একজন নিহত এবং ১২ জন আহত সবাইকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো আহত বা নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত