ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটি বিদ্যমান থাকবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন হলসমূহে গুপ্ত ছাত্ররাজনীতির প্রতি অনীহা দেখিয়েছেন উল্লেখ করে রাকিব বলেন, গুপ্ত ছাত্ররাজনীতি বন্ধে তারা কাজ করবে বলে আমাদের জানিয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি, সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আছি।
আশা ব্যক্ত করে ছাত্রদল সভাপতি বলেন, শনিবারের (১৬ আগস্ট) মধ্যেই হয়তো ক্যাম্পাসে গুপ্ত ছাত্ররাজনীতি নিষিদ্ধ হবে। হলে ছাত্ররাজনীতির প্রকৃতি ও ঢাবি ক্যাম্পাসের নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে আমরা আপডেট পাব।
এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে পারেনি বলেই ১৫০-এর বেশি ছাত্রলীগের কর্মীরা ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেয়েছে। এ ছাড়া ছাত্রদল ঢাবি শাখার নতুন কমিটিতে স্থান পাওয়া নারী শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে যে বুলিং বা হেনস্তা করা হচ্ছে, তার অগ্রগতি সম্পর্কে আমরা আজকে জানতে চেয়েছি।
আড়াইহাজারে নিখোঁজের ২৪ ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার