ডাকাতের কবল থেকে ১৫ জেলে উদ্ধার কোস্টগার্ডের

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৭:৪৫ এএম

গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে ইঞ্জিন বিকল হওয়া ১টি বোটসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

গতকাল কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান। তিনি বলেন, গত ৮ আগস্ট ২০২৫ তারিখ মাছ ধরার উদ্দেশে ১৫ জন জেলেসহ ১টি মাছ ধরার ট্রলার সমুদ্রে গমন করে। পরবর্তীতে গত ১২ আগস্ট নোয়াখালীর হাতিয়া থানাধীন চরঈশ্বর গাংগুরিয়ার চরের দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে। ডাকাতদল উক্ত বোটে থাকা মাছ, খাবার সামগ্রী, ইঞ্জিনের ব্যাটারি, তেল ও প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। মোবাইল নেটওয়ার্কের আওতার বাহিরে থাকায় কারো সাথে যোগাযোগ করতে না পাড়ায় তারা তিনদিন যাবৎ ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর ১৪ আগস্ট বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত