কুড়িগ্রামের নাগেশ্বরী শহরের মডেল মসজিদের পাশে বিলের কচুরিপানার নিচ থেকে সাবেক সাবরেজিস্টার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকালে মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।
বিলের পাশের হলিকেয়ার ক্লিনিকের ঘর মালিক ছিলেন তিনি। তার বাড়ি শহরের সাতানী পাড়ায়।
স্থানীয়রা জানায়, কয়কবছর আগে গোদ্ধারের পাড় বিলের পাশে জমিটি কিনে লেক সিটি বানান স্বপন প্রধান। ক্লিনিকের পূর্ব পাশে গোলঘরে মাঝে মধ্যে বসতেন তিনি। তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তালহা নামে এক তার এক সৎ ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মরদেহ কচুরী পানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ বলা যাবে।
