জন্মাষ্টমী উপলক্ষে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১২:১২ পিএম

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকালে বিভিন্ন মন্ডপের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি সত্যনারায়ণ মন্ডপ থেকে শুরু হয়ে আবারো মন্ডপে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় এলাকার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা।

হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশ্বাস করেন, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এ দিনে আবির্ভূত হন সনাতন ধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ। মামা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের ঘরে জন্ম নিয়েছিলেন তিনি। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠায় এ ধরাধামে আসেন তিনি।

এদিকে রাত্রীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় পূজারও আয়োজন রয়েছে আজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত