রাজধানীর ভাটারা এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি রাকিবুল হাসান। তিনি বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পাই একটি আবাসিক এলাকায় ই-ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকে চারজন প্রবেশ করার পর আর বের হননি। পরে সেখানে গিয়ে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
×
