নারীদের জন্য প্রথম বুক অলিম্পিয়াড

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:৫৫ এএম

‘স্বপ্ন দেখি বই পড়ি’ এই সেøাগানে মুক্ত আসরের উদ্যোগে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির আয়োজনে গতকাল রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বুক অলিম্পিয়াডের প্রস্তুতি পর্ব-২ অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক মোহিত কামাল।

বক্তব্য দেন আলোকচিত্রী ও গবেষক সাহাদাত পারভেজ, হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এসএম আমান উর রশিদ, শিক্ষক মুস্তারিন আক্তার, আমিই নজরুলের পরিচালক উম্মে রুমা ট্রফি, সংগীতা পাল, কবি শাহনাজ পারভীন মিতা, বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সমন্বয়ক আয়শা জাহান নূপুর ও যোগাযোগ সমন্বয়ক আবুল বাশার মিরাজ প্রমুখ।

শিক্ষার্থীরা গান, আবৃত্তি ও নাচ পরিবেশন করে। অংশগ্রহণকারী ২০০ শিক্ষার্থীর মধ্যে ২২ জন বিজয়ী হয়। এদের বই ও সনদ দেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য ছিল বই প্রদর্শনী। বাংলাদেশ বুক অলিম্পিয়াড আয়োজনে সহযোগিতা করে স্বপ্ন ’৭১ প্রকাশন, বইচারিতা, কাঠবিড়ালি ও শব্দঘর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত