মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। তারপরও দলের পারফরম্যান্সে খুশি নন কোচ হান্সি ফ্লিক। ম্যাচ শেষে তাই তিনি শিষ্যদের কঠোর সমালোচনা করেছেন।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ২৩ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। সপ্তম মিনিটে গোল করেন রাফিনিয়া, এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তরেস। তবে ম্যাচের ৩৩ ও ৩৯তম মিনিটে দুটি লাল কার্ড দেখে নয়জনের দলে পরিণত হয় মায়োর্কা। তবুও পরবর্তী প্রায় ৫৫ মিনিটে আর কোনো গোল বের করতে পারেনি বার্সেলোনা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল জয়সূচক গোলটি করেন।
ম্যাচ শেষে হান্সি ফ্লিক বলেন, 'তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পেয়েছি, কিন্তু আমাদের খেলা ভালো লাগেনি। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর মায়োর্কা নয়জনের দলে নেমে এলেও আমরা মাত্র ৫০ শতাংশ দিয়ে খেলেছি। এটা আমি পছন্দ করিনি। আরও ভালো করা উচিত ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের তাড়না অনেক কম ছিল, যা অগ্রহণযোগ্য। ওদের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলতে হবে। বল ও ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল, আরও গোল করতে হতো।'
পরিশ্রম কর, সাফল্যের কোনো শর্টকাট নেই: রোনালদো
এক ওভারে ১৪ রান দেওয়া সাকিব ব্যাট হাতে করলেন ১৩