সিদ্ধিরগঞ্জে লাকি হত্যার প্রধান আসামি নিরব গ্রেপ্তার

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:০৪ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ সাবিনা আক্তার লাকি হত্যা মামলার প্রধান আসামি পরকীয়া প্রেমিক নাজিম ওরফে নিরবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (১৭ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র‌্যাবের স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান। তার আগে গত শনিবার রাতে ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিরব ভোলা জেলার বোরহান উদ্দিন থানার খানবাড়ি (রামকেশর) এলাকার চান্দু খাঁর ছেলে।

নিহত সাবিনা আক্তার লাকি ঢাকার ওয়ারী থানার গোপিবাগ আর কে মিশন রোড এলাকার মৃত শামসুল হকের মেয়ে। তার স্বামীর নাম রুবেল।  

র‌্যাব জানায়, গত ১৯ বছর আগে রুবেলের সঙ্গে সাবিনা আক্তার লাকির বিয়ে হয়। তাদের সংসারে ১ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে। রুবেল কাজ করেন গ্রীল ওয়ার্কশপে। গত ৮ আগস্ট সকালে স্বামীকে কিছু না বলে ২ মেয়েকে নিয়ে লাকি বাসা থেকে বের হয়ে যায়। পরে ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের কলোনির ভেতরে নিরবের ভাড়া বাসা থেকে লাকির গলাকাটা লাশ উদ্ধার করে থানা পুলিশ।

এঘটনায় লাকির স্বামী রুবেল বাদী হয়ে নীরবকে প্রধান ও অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলার করেন।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিরবকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত