চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১০:০৯ এএম

চট্টগ্রাম জেলার সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। সোমবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়। 

নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ নিয়ে আসার জন্য।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০) ও অজ্ঞাতনামা (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের আকবর শাহের সিটিগেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ভোর ৫টা ৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছায়।

স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ৫ কিলোমিটার জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন এবং আহত হন ২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত