শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১২:৩০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। 

সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২টায় তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি তুরাগ থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাতে তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত