বৃদ্ধ বাবাকে হত্যার চেষ্টা, ২ ছেলে গ্রেপ্তার

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৬ এএম

চট্টগ্রামের চন্দনাইশে স্থাবর-অস্থাবর সম্পত্তি লিখে না দেওয়ায় স্ত্রীর সহযোগিতায় অসুস্থ বৃদ্ধ পিতা নুরুল ইসলামকে (৭৫) হত্যাচেষ্টার অভিযোগে দুই প্রবাসী ছেলে মোহাম্মদ মহিম উদ্দিন (৪১) ও মোহাম্মদ বোরহান উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলেদের আক্রমণে তিনি গুরুতর আহত হয়েছেন। গত রবিবার এ ঘটনায় দুই ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন বৃদ্ধ নুরুল ইসলাম। পুলিশ অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে।

চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, গতকাল সোমবার সকালে

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত শনিবার মসজিদে এশার নামাজ পড়ে বাসায় ফেরার পর রাত ১০টার দিকে প্রবাসী দুই ছেলে মহিম উদ্দিন ও বোরহান উদ্দিন পিতার শয়নকক্ষে ঢুকে স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি তাদের নামে লিখে দিতে বলেন। নুরুল ইসলাম রাজি না হলে দুই ভাই একসঙ্গে বৃদ্ধ পিতার ওপর হামলা করেন। তারা তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে ছেলেরা তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত