গজারিয়ায় হত্যার ঘটনায় প্রতিপক্ষের ৮ ঘরে আগুন

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৬ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় হৃদয় বাগ হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামি লালু, সৈকতসহ তাদের আত্মীয়-স্বজনদের আটটি বসতঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত রবিবার রাত ৮টার দিকে ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৮ জুলাই মেঘনা নদীর বড় কালীপুরা এলাকায় লালু-সৈকত গ্রুপের গুলিতে নিহত হয় গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী শুটার মান্নান। এ ঘটনায় হৃদয় বাগসহ আহত হন ছয়জন। গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বিকেলে মারা যান হৃদয়। এ ঘটনায় নিহত হৃদয় বাগের সমর্থকরা হত্যাকা-ের দায়ে অভিযুক্ত লালু, সৈকত ও তাদের আত্মীয়-স্বজনের আটটি বসতঘরে আগুন দেয়। এতে পাঁচটি ঘর একেবারে পুড়ে গেছে, বাকি তিনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত