আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি পালনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জাতীয় উদযাপন কমিটির সদস্য সচিব করা হয়েছে রিজভীকে। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবলু, মাহবুবে রহমান শামীম, শাহীদ শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, জিকে গউস, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শরিফুল আলম, শামা ওবায়েদ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়।
