ইবির ১৯ শিক্ষকসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫৩ এএম

জুলাই আন্দোলনে বিরোধী ভূমিকা রাখার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা-কর্মচারী ও ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে ইতিমধ্যে ১৯ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের সময় যেসব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা বিরোধী ভূমিকায় ছিলেন তাদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রতিবেদনে ১৯ জন শিক্ষকের নাম উঠে এসেছে। সে জন্য শোকজ নোটিস দিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে তাদের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত