মঞ্চে আজ ‘বারামখানা’

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:৩৪ এএম

আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে থিয়েটারের ৪১তম প্রযোজিত নাটক ‘বারামখানা’। মরমি বাউলসাধক লালন শাহের জীবন ও আখড়াকেন্দ্রিক বিকাশ নিয়ে নির্মিত নাটকটির ৪৩তম প্রদর্শনী হবে আজ। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মনের মানুষ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। নাটকটিতে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, এরশাদ হাসান, তানজুম আরা পল্লী, তামান্না ইসলাম, কাওসার রাজীব, আবদুল্লাহ আল মামুন জুয়েল, রাশেদুল আওয়াল শাওন, ইসমত আরা, রবিন বসাক, নূরে খোদা মাসুক সিদ্দিক, সফিউর রহমান মানু, জোয়ারদার সাইফ, তানভীর হোসেন সামদানী, মোহাম্মদ আতিকুর রহমান, কল্যাণ চৌধুরী, আপন আহসান, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবির, কানিজ ফাতেমা সোনিয়া, তাহমিনা স্মৃতি প্রমুখ।

মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম, পলাশ হেনড্রি সেন, পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি, সংগীত পরিকল্পনায় কার্তিক এবং লাঠিখেলা পরিচালনায় সাইদুর রহমান লিপন। মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন খুরশীদ আলম।

নাটকে এরশাদ হাসান একটি বিশেষ চরিত্র লালনের প্রধান শিষ্য শীতল সাঁই চরিত্রে অভিনয় করেছেন। এরশাদ হাসান নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের দৃষ্টি কেড়ে সরাসরি হয়ে গেলেন থিয়েটার নাট্যদলের দলীয় সদস্য ও নাট্যকর্মী। তারপর একের পর এক মঞ্চ ও টেলিভিশন নাটকের চরিত্র থেকে বিচিত্র চরিত্রে অভিনয় করছেন। ইতিমধ্যে মঞ্চে বিভিন্ন নাটকে তিনশ বারের অধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। এরশাদ যেমন একাধারে বেতার ও টিভিতে তালিকাভুক্ত অভিনয়শিল্পী, আবার তেমনি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত টিভি নাটকের নিয়মিত অভিনয়শিল্পী। অভিনয়ের জন্য ইতিমধ্যে বিভিন্ন পদকসহ অর্জন করেছেন ট্র্যাব মিডিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৫।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত