ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমাকে ভিপি করে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল। গতকাল বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে ঘোষিত প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন আল সাদী ভূঁইয়া।
এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন জাহেদ আহমদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে নূমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মমিনুল ইসলাম (বিধান), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাফিজ বাশার আলিফ, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক সুমী চাকমা এবং সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক পদে অনিদ হাসান। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিয়াম ফেরদৌস ইমন, ক্রীড়া সম্পাদক মো. সাদিকুজ্জামান সরকার, ছাত্র পরিবহন সম্পাদক মো. রাফিজ খান, সমাজসেবা সম্পাদক তানভীর সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ইসরাত জাহান নিঝুম এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন নুসরাত জাহান নিসু। এ ছাড়া সদস্য পদে ১৩ জনকে মনোনীত করা হয়েছে।
