মৌলভীবাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে অমিত দত্ত (১৬) নামে এক স্কুলছাত্র মারা গেছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে শহরের এম সাইফুর রহমান সড়কে সদর সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অমিত শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা অসিত দত্তের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এদিকে অমিতের অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
