ফেনীতে ২৬৩ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা 

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩৮ পিএম

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ফেনীর ৭৪ শিক্ষার্থী ও ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৮৯ জনকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইউসিসি-ফেনী শাখা। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও ইউসিসি গ্রুপের পরিচালক ড. এম এ হালিম পাটোয়ারী। 

ইউসিসি ফেনী শাখার পরিচালক লোকমান হোসেন সুমনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া শিপন, নওয়াব ফয়জুন নেছা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক বাবুল চন্দ্র শীল, কানকির হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম নেছার উদ্দিন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফারুক আহমাদ। 

আইসিটি বিভাগের প্রভাষক জাবিরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউসিসি কোচিং-এ পড়াশোনা করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৭৪ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৮৯ জন শিক্ষার্থীকে উপহার তুলে দেয়া হয় সংবর্ধনায়। 

প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ হালিম পাটোয়ারী বলেন, “৩টি কাজ করলেই জীবনের সকল ক্ষেত্রে সফলতা আসবে। প্রথমত সৃষ্টিকর্তার প্রতি অঘাদ বিশ্বাস, দ্বিতীয়ত নিজের শক্তি দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া, তৃতীয়ত মাতা-পিতাকে ভালোবাসা, কখনোই তাদের মনে কষ্ট না দেয়া।” 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত