২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। আগামী মে-জুন মাসে এ পরীক্ষা নেওয়া হবে। গতকাল শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
চিঠিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থীই ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবেন।
এতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষাগুলো এনসিটিবি নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচির আলোকে সব বিষয়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।
