ঢাকায় আজ বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এই আলোচনায় ঢাকা ও ইসলাবাদ উভয়ই নিজেদের স্বার্থে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিতে পারে।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকটি শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে অনুষ্ঠিত হবে। এরপর দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পরিকল্পনা রয়েছে।
সূত্র জানায়, তৌহিদ ও দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, নাগরিক ও পেশাজীবীদের চলাচলসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনা করা হবে। এছাড়া বাংলাদেশ এই আলোচনায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া এবং অভিন্ন স্বার্থের ওপর গুরুত্ব দেবে। সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগের ধারাকে অগ্রসর করতে হলে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান জরুরি।
অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে রয়েছে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, আটকে থাকা পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য অংশের প্রদান।
বৈঠকের পর সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমি ও রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা, এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইপিআরআই)-এর মধ্যে সমঝোতা চুক্তি সই হওয়ার পরিকল্পনা রয়েছে।
বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোর খেসারত, বিপুল অঙ্কের জরিমানা
মিশরের উপকূলে পানির নিচে লুকানো প্রাচীন শহরের সন্ধান