গুঞ্জনই সত্যি হচ্ছে। রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়ার সংসারে আসছে খুদে সদস্য। ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের সুখবর জানিয়েছেন তারা। সোমবার ( ২৫ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর মিষ্টি পোস্ট করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ষেখানে লেখা, ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।'
ওই পোস্ট দেখে বেজায় খুশি অনুরাগীরা। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হবু বাবা-মা। রাজনীতিক রাঘবের সঙ্গে অভিনেত্রী পরিণীতির মন দেওয়া নেওয়া হয়েছিল আগেই। গত ২০২৩ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন দু’জনে। রাজস্থানের উদয়পুরে বসে বিয়ের আসর। তার মাসছয়েক পর থেকে বি টাউনে কান পাতলে শোনা যেত পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার খবর। কারণ তাকে নাকি একটি অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল। অনেকেই দাবি করেছিলেন ঢিলেঢালা কাফতানের আড়ালেই নাকি বেবিবাম্প লুকোচ্ছেন অভিনেত্রী।
যদিও সে সময় অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন রাঘব ঘরনি। সাফ জানান, আরামের জন্য অনেকে ঢিলেঢালা পোশাক পরেন। ঢিলেঢালা পোশাক মানেই অন্তঃসত্ত্বা হয়ে যাওয়া নয়। সে সময় অবশ্য রাঘব-পরিণীতির পরিবারে নতুন সদস্য আসার গুঞ্জনে ধামাচাপা পড়ে যায়।
সম্প্রতি কপিল শর্মার শোয়ে পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে বোমা ফাটান আপ সাংসদ রাঘব। খুব তাড়াতাড়ি সুখবর দেবেন বলেই দাবি করেন। তা শুনে তাজ্জব হয়ে যান পরিণীতি। তার মাসখানেকের মধ্যেই সুখবর দিলেন পরিণীতি। বাবা-মা হিসেবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি তুঙ্গে।
ঢাকায় তমোশিবি একাডেমির জাপানি ভাষা শিক্ষার স্কুল চালু
হারানো ওজন ফিরে পেয়েই জ্বলে উঠলেন এমবাপ্পে
প্রথমবার একসঙ্গে খুরশীদ আলম ও লীনু বিল্লাহ