ত্রিশালে গণপিটুনিতে চোরের মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১২:২৮ এএম

ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরি করতে এসে জনগণের পিটুনি খেয়ে এক চোর নিহত হয়েছে। উপজেলার ১০ নম্বর মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া গ্রামে বাইতুর রহমান জামে মসজিদে বিগত সময়ে পাঁচবার চুরি সংঘটিত হয়। এতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন। গত রবিবার রাত ১টার দিকে একই মসজিদে চুরি করতে এসে চোর রানা মিয়া (৩৫) ধরা পড়ে।

পরে মসজিদ কমিটির সেক্রেটারি সাইফুল ইসলাম মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করলে উত্তেজিত জনতা রানা মিয়াকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। রানা মিয়া ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের আমছর আলীর ছেলে। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত