ঢাকার দোহার থানাধীন মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪শ' কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড নারায়ণগঞ্জস্থ পাগলা স্টেশন এবং পদ্মার কম্পোজিট স্টেশনের সমন্বিত টিম।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সোমবার কোস্ট গার্ড স্টেশন পাগলা এবং কম্পোজিট স্টেশন পদ্মার সমন্বয়ে ঢাকার দোহার থানাধীন মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৬ টি স্টোরহাউস তল্লাশি করে প্রায় ৪ শত ১৩ কোটি ৭ লাখ ৩৭ হাজার ৫ শত টাকা মূল্যের ১০ হাজার টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১১ কোটি ৬৫ লাখ ৯২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
আপনারা আপনাদের চেতনাকে আরেকটু ঝকঝকা করুন: শিবা শানু
টেস্ট থেকে অবসরের কারণ জানালেন রোহিত শর্মা